০৮ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:২৮, ৮ সেপ্টেম্বর ২০২৬

৬৪ জেলার মানুষকে নিরাপত্তা দিতে পারবো: জাকির খান

৬৪ জেলার মানুষকে নিরাপত্তা দিতে পারবো: জাকির খান

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান বলেছেন, নারায়ণগঞ্জে দেশের ৬৪ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্যের জন্য বসবাস করেন। তাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদের।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলী আহমদ চুনকা নগরী পাঠাগারে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাকির খান বলেন, “আমাদের প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্যের জন্য বসবাস করে। এই মাটি ও দেশ আমাদের। আমরা সবাইকে নিরাপত্তা দিতে পারবো।”

মহানগর বিএনপির কমিটি প্রসঙ্গে তিনি বলেন, “বিগত আমলে এবং বর্তমানে যারা মহানগর বিএনপির কমিটিকে ধারণ করছে, তারা বিগত আমলে মাঠে-ঘাটে ছিল সবাইকে বিলুপ্ত করে তারা ইউনিয়ন কমিটিতে বর্ণিত হয়েছিল। এই পর্যায় থেকে বের হয়ে মহানগর কমিটি গঠিত হয়েছে। প্রতিটি পাড়া-মহল্লার লোকজন নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিগত আমলে যারা মহানগর ছাত্রদল ও যুবদল করতেন, তারা এখন অনেক সিনিয়র হয়েছেন।”

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশে জাকির খান বলেন, “আজকে প্রথমবারের মতো সবাইকে একসঙ্গে পেয়ে আমরা যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মী আছি, আমাদের যেন সবকিছু পাওয়া হয়ে গেছে। সুতরাং আপনারা যদি এইভাবে আমাদের পাশে থাকেন, আমাদের প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্যের জন্য বসবাস করে। এই মাটি ও দেশ আমাদের। আমরা সবাইকে নিরাপত্তা দিতে পারবো।”

সর্বশেষ

জনপ্রিয়