৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ৩০ আগস্ট ২০২৬

আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: জব্বার

আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: জব্বার

আগামী প্রজন্মকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে শিক্ষিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর শাখার আমীর মাওলানা আবদুল জব্বার।

রোববার (৩০ আগস্ট) সকালে ‘তানযীমুল উম্মাহ হিফযুল কুরআন’ নামে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা আবদুল জব্বার বলেন, “আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানরা যেন শুধু সনদভিত্তিক পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে। একটি সুন্দর, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে একাডেমিক অর্জনের সঙ্গে সুদৃঢ় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো ফলাফল বা সনদ অর্জন নয়; বরং জ্ঞানকে কাজে লাগিয়ে একজন আদর্শ ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

আলোচনা সভা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের হাতে বার্ষিক পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়