৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:০৭, ৩০ আগস্ট ২০২৬

বন্দরে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই

বন্দরে বীর মুক্তিযোদ্ধা জিয়াবুর হোসেন আর নেই

নারায়ণগঞ্জের বন্দর থানার মদনগঞ্জ-লক্ষ্যারচর নমুনা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াবুর হোসেন আর নেই। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মরহুম মো. জিয়াবুর হোসেন ছিলেন মরহুম ইয়াকুব আলী সরকারের দ্বিতীয় ছেলে।

রোববার বাদ আসর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

গার্ড অব অনার ও জানাজা শেষে রোববার বিকেল ৫টায় মদনগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুমের জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত সবাই তার রুহের মাগফেরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, চার মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সর্বশেষ

জনপ্রিয়