৩১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩০, ৩০ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে শব্দদূষণকারী ৬ যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা

সোনারগাঁয়ে শব্দদূষণকারী ৬ যানবাহনকে ১২ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দদূষণকারী ছয়টি যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার (৩০ আগস্ট) কাঁচপুর রাজস্ব সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সোনারগাঁও থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী ছয়টি যানবাহন থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যানবাহনগুলোর ছয়টি হর্ন জব্দ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়