লং মার্চ নিয়ে জামায়াতের প্রস্তুতি সভা
আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লং-মার্চ কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা করেছে জামায়াতে ইসলামীর মহানগরের মহানগরের নেতারা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে শহরের একটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “দেশ ও জাতির এক ক্রান্তিলগ্নে ঘোষিত ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লং-মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। আমরা যেকোনো মূল্যে রাজপথের এই কর্মসূচি সফল করে গণমানুষের দাবি আদায় করব, ইনশাআল্লাহ।”
সভায় লংমার্চ সফল করতে নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনুউদ্দিন আহমাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর আব্দুল কাইয়ুম, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।





































