ফেরদাউসের নেতৃত্বে জমিয়তের জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা
নারায়ণগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা শাখার ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাওলানা ফেরদাউসুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সংগঠনের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর স্বাক্ষরিত এক সাংগঠনিক প্রজ্ঞাপনে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মুফতী তৈয়ব আল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক, মাওলানা মাসরুর আহমেদ ভূঁইয়াকে সদস্যসচিব এবং মুফতী মাসুদুর রহমানকে যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা মোস্তফা কাসেমী, মুফতী শিব্বীর আহমেদ, মাওলানা সালাউদ্দীন, মাওলানা জাকারিয়া আল ফারহাদ, মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা শফিকুল ইসলাম।
সাংগঠনিক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঘোষণার তারিখ থেকে পরবর্তী দুই মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে নারায়ণগঞ্জ জেলা শাখার কাউন্সিল আয়োজন করতে হবে।





































