০৪ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৬, ৩ আগস্ট ২০২৬

আপডেট: ১২:৪৬, ৩ আগস্ট ২০২৬

ফজলুল হকের দক্ষ নেতৃত্বে বাণিজ্য খাত এগিয়ে যাবে: মাসুদুজ্জামান

ফজলুল হকের দক্ষ নেতৃত্বে বাণিজ্য খাত এগিয়ে যাবে: মাসুদুজ্জামান

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে সাবেক বিকেএমইএ সভাপতি মো. ফজলুল হকের নিয়োগে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাসুদুজ্জামান।

সোমবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ফজলুল হকের দক্ষ নেতৃত্ব, দীর্ঘ অভিজ্ঞতা এবং দূরদর্শী চিন্তাভাবনা বাংলাদেশের বাণিজ্য, শিল্প, ব্যবসা ও বেসরকারি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, ফজলুল হকের নেতৃত্বে এফবিসিসিআই আরও গতিশীল ও সফল সংগঠনে পরিণত হবে বলে তিনি আশাবাদী।

শুভেচ্ছা বার্তায় মাসুদুজ্জামান ফজলুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এফবিসিসিআই-এর প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

সর্বশেষ

জনপ্রিয়