০১ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৪, ১ জুলাই ২০২৬

রিয়া গোপ স্টেডিয়াম সংস্কারে ২৫০ কোটি টাকার প্রকল্প

এমপি আল আমিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী 

এমপি আল আমিনের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী 

নারায়ণগঞ্জের জরাজীর্ণ শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম (ফতুল্লা স্টেডিয়াম) সংস্কার ও উন্নয়নে ২৫০ কোটি ৭০ লাখ টাকার একটি প্রকল্প প্রস্তুত করেছে সরকার। একই সঙ্গে স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে উন্নীত করার লক্ষ্যে সমীক্ষা কার্যক্রমও গ্রহণ করা হচ্ছে।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

এর আগে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জরাজীর্ণ ফতুল্লা স্টেডিয়াম সংস্কারে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না এবং থাকলে তার বিস্তারিত জানতে চেয়ে লিখিত প্রশ্ন উত্থাপন করেন।

জবাবে প্রতিমন্ত্রী জানান, ‘শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লা, নারায়ণগঞ্জের অধিকতর উন্নয়ন’ শীর্ষক ২৫০ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তুত করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে স্টেডিয়ামটির সংস্কার ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে পরিণত করার লক্ষ্যে সমীক্ষা কার্যক্রমও গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়