১৭ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৭, ১৬ নভেম্বর ২০২৬

আপডেট: ১৮:২৮, ১৬ নভেম্বর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন

বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক সিটি স্কুলে পাঠ সমাপনী দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি এলাকায় অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হাসেম ইয়াতুননেসা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া, জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়