আড়াইহাজারে ছাত্রলীগ কর্মী পারভেজ আটক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারভেজ নামে সফর আলী কলেজ ছাত্রসংসদের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে উপজেলার গোপালদী পৌরসভার গোপালদী বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক পারভেজ উপজেলার বিশনন্দী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর গ্রামের জুলহাস মেম্বারের ছেলে। তিনি সফর আলী কলেজ ছাত্রসংসদের বার্ষিকী সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজের বাবা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
তবে কী অভিযোগে পারভেজকে আটক করা হয়েছে, তা জানা যায়নি।





































