২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ১৯ জুলাই ২০২৬

টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

টাংগুয়ার হাওরে ‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের পাঠ-উন্মোচন

টাংগুয়ার হাওরে নৌকায় কবি শাহেদ কায়েসের নতুন কাব্যগ্রন্থ ‘জল হাওর একতারা’ এর পাঠ-উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বিকেলে ভ্রমণ সংগঠন ‘মেঘযাত্রী’র উদ্যোগে এ পাঠ-উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি অনিন্দ্য জসীম। কাব্যগ্রন্থটি নিয়ে আলোচনা করেন কবি শতাব্দী কাদের ও কবি অতনু তিয়াস। ‘জল হাওর একতারা’ থেকে কবিতা পাঠ করেন কবি সোহেল মাজহার, কবি সিদ্ধার্থ টিপু, কবি বিল্লাল মেহেদী, কবি অনিন্দ্য জসীম, কবি বোরহান মাসুদ এবং সাংবাদিক ও লেখক বায়েজিদ লিটন।

কাব্যগ্রন্থটি নিয়ে কবি অতনু তিয়াস বলেন, *‘এই গ্রন্থে হাওর শুধু পটভূমি নয়, এক জীবন্ত সত্তা। মানুষ, প্রকৃতি ও ঋতুচক্র এখানে একে অন্যের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ। জল, পাখি, বৃক্ষ, কুয়াশা, ঝড় আর মানুষের জীবনসংগ্রাম মিলিয়ে প্রতিটি কবিতায় ফুটে উঠেছে হাওরের আত্মা এবং প্রকৃতির সঙ্গে মানুষের চিরন্তন সহাবস্থানের অনুভব।’*

এ সময় দীপু বাউল, উৎপল শিপলু, আলমগীর কবির আলম, আমিন রোমানসহ ‘মেঘযাত্রী’র অন্যান্য হাওরপ্রেমীরা উপস্থিত ছিলেন।

কবি শাহেদ কায়েস ব্যতিক্রমধর্মী এ আয়োজনের জন্য ‘মেঘযাত্রী’কে ধন্যবাদ জানান।

‘জল হাওর একতারা’ কাব্যগ্রন্থের প্রচ্ছদশিল্পী দেওয়ান আতিকুর রহমান। বইটি প্রকাশ করেছে বৈভব প্রকাশনী।

সর্বশেষ

জনপ্রিয়