১৭ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ জুলাই ২০২৬

শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে শুক্রবার (১৭ জুলাই) নারায়ণগঞ্জে রবীন্দ্র-নজরুল জয়ন্তীর আয়োজন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

এ উপলক্ষে শুক্রবার বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পরীক্ষণ হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, ২০২৬ সাল নারায়ণগঞ্জের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯২৬ সালের ২৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়েছিল। একই বছরের ২ জুলাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নারায়ণগঞ্জে বসেই তাঁর আলোচিত কবিতা ‘অভিযান’ রচনা করেন। এ বছর ঐতিহাসিক দুটি ঘটনার শতবর্ষ পূর্ণ হয়েছে।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আলোচনা, আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়