২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪৪, ১৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত

সিদ্ধিরগঞ্জে অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিলেন সাখাওয়াত
ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া কেনেলপাড় এলাকায় সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মেলা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

রোববার (১৯ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনের সময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি এ নির্দেশ দেন।

এ সময় সড়কের ওপর মেলা বসতে দেখে দোকানদারদের ডেকে দোকান বসানোর কারণ জানতে চান নাসিক প্রশাসক। দোকানদাররা জানান, স্থানীয় মামুন ও জসিমকে প্রতিদিন ২০০ টাকা করে দিয়ে তারা মেলায় দোকান বসিয়েছেন। তবে মামুন ও জসিমের পরিচয় সম্পর্কে তারা জানেন না বলে জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় দুই শতাধিক দোকান রয়েছে।

নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দোকানদারদের অবিলম্বে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, এখানে আর কোনো মেলা বসবে না। রাস্তার ওপর দোকান বসানো হলে পুলিশ দিয়ে গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়