২০ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫৪, ১৯ জুলাই ২০২৬

আইএইচআরসি ট্রাস্টের জেলা কমিটিতে সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

আইএইচআরসি ট্রাস্টের জেলা কমিটিতে সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন

মানবাধিকার সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটির আংশিক নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে ঢাকায় আইএইচআরসি ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে শারমিন ইসলাম স্মৃতিকে সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্য শীর্ষ পদে সিনিয়র সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) মো. তরিকুল ইসলাম এবং সহ-সভাপতি মিতু আক্তার নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আইএইচআরসি ট্রাস্টের দক্ষিণ এশিয়া কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনন্দ মহল সরকার। নবনির্বাচিত চার নেতার ওপর ২১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আনন্দ মহল সরকার বলেন, ‘মানবাধিকার রক্ষা কোনো সাধারণ কাজ নয়, এটি একটি বড় নৈতিক অঙ্গীকার। নতুন কমিটি সততার সঙ্গে সেই দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদী।’

নবনির্বাচিত সভাপতি শারমিন ইসলাম স্মৃতি বলেন, ‘নারায়ণগঞ্জে মানবাধিকার প্রতিষ্ঠা এবং সুবিধাবঞ্চিত মানুষের আইনি ও সামাজিক অধিকার রক্ষা করাই আমাদের প্রধান লক্ষ্য।’

সাধারণ সম্পাদক হারুন অর রশিদ তৃণমূল পর্যায়ে সংগঠনের মানবিক কার্যক্রম আরও বেগবান করতে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, দ্রুততম সময়ের মধ্যে আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি পূর্ণাঙ্গ করে প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়