শব্দদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, জরিমানা
শব্দদূষণ বন্ধে নারায়ণগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার (২০ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণকারী একটি যানবাহনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে একটি হর্ন জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।





































