সিটি প্রশাসকের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সাংবাদিকরা জাতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, ‘আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে জানাবেন। আমি সব বিষয়ে আপনাদের সহযোগিতা করব।’
এ সময় তিনি বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকারকর্মী এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহসভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান এবং কার্যকরী সদস্য মোক্তার হোসেন ও মো. হোসেন খান সুজন।





































