ছাত্র ফেডারেশনে সভাপতি সাইদুর রহমান নিখোঁজ, থানায় জিডি
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ছাত্রনেতা সাইদুর রহমান। গত শুক্রবার (১৯ জুন) থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (২১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন। এ ঘটনায় রোববার (২১ জুন) রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারিকুল।
সংগঠনের পক্ষ থেকে তিনি জানান, সাইদুর রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জের অন্যতম সম্মুখসারির কর্মী ছিলেন। তার সন্ধান পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে ছাত্র ফেডারেশন।
প্রশাসনের সহযোগিতায় সাইদুর রহমানকে দ্রুত সুস্থ অবস্থায় পরিবারের ও সহকর্মীদের কাছে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন ছাত্র ফেডারেশন নেতৃবৃন্দ ও সহপাঠীরা।





































