২৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৪, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:০৭, ২৮ অক্টোবর ২০২৬

শব্দদূষণের দায়ে চার যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

শব্দদূষণের দায়ে চার যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান চালিয়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় শব্দদূষণকারী চারটি হর্ন জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন, পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জাকিয়া সরওয়ার লিনার নেতৃত্বে পরিচালিত অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা-পুলিশ এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণের দায়ে চারটি যানবাহনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয় এবং জরিমানার অর্থ আদায় করা হয়েছে। পাশাপাশি চারটি হর্ন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশদূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সর্বশেষ

জনপ্রিয়