২৫ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৪:১৪, ২৫ মার্চ ২০২৬

কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত সোহাগ

কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত সোহাগ

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স’ অ্যাসোসিয়েশনের (২০২৫–২০২৭) দ্বিবার্ষিক নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

সংগঠন সূত্রে জানা যায়, গত ৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল না থাকায় নির্বাচন বোর্ড চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নতুন কমিটির নাম প্রকাশ করেছে। নতুন কমিটি আগামী দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবে।

নতুন কমিটিতে সভাপতি জিবি হোসেন, সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম।

সহ-সভাপতি ছিফাত ফারহানা নাহিদ, মো. মশিউর রহমান, মিজান হিছাম, মো. মনির হোসেন।

যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, মো. মোশারফ হোসেন।

সহ-সম্পাদক মো. মনির আহমেদ, কাজী মিজানুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, মো. আলমগীর হোসেন।

প্রচার সম্পাদক মো. শাহ জামাল বাছার, কোষাধ্যক্ষ মো. অলিউল্লাহ ভূইয়া (বাপ্পি), আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুস সাত্তার।

নির্বাহী সদস্য শাকিরুজ্জামান ভুইয়া, জাহাঙ্গীর হোসেন, শামিমুর রহমান, হাবিবুর রহমান, মিলন শিকদার, বেলাল হোসেন, শাহজাহান মিয়া, আব্দুল মান্নান মোল্লা, আলাউদ্দিন আল আজাদ, মিজানুর রহমান, কামরুজ্জামান কাজল।

সর্বশেষ

জনপ্রিয়