১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৫, ২২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৮:৩৬, ২২ এপ্রিল ২০২৬

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্সের সভাপতি সোহাগ, সিনিয়র সহসভাপতি সীমান্ত

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্সের সভাপতি সোহাগ, সিনিয়র সহসভাপতি সীমান্ত

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ। একইসঙ্গে সংগঠনের সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বগুড়ার উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত।

বুধবার সকালে ঢাকার বিজয়নগরে অবস্থিত রেজিস্ট্রার কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

জানা যায়, মীর শাকরুল আলম সীমান্ত বগুড়ায় পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে যান। সেখান থেকে শিক্ষা অর্জন শেষে দেশে ফিরে পারিবারিক প্রতিষ্ঠান রূপসী ফ্লাওয়ার মিলের ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে যুক্ত হন। তার আধুনিক চিন্তাভাবনা, ব্যবসায়িক দক্ষতা ও নেতৃত্বের কারণে তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ী মহলে পরিচিতি অর্জন করেন।

নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র সহসভাপতি এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। তারা দেশের ফ্লাওয়ার মিল খাতের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করার অঙ্গীকার করেন।

সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তোলা হবে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহ করাই হবে প্রধান লক্ষ্য।

সিনিয়র সহসভাপতি মীর শাকরুল আলম সীমান্ত বলেন, ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সঙ্গে সমন্বয় করে খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়