দেওভোগে আলী আহাম্মদ চুনকার দুই দিনব্যাপী ওরশ শুরু
নারায়ণগঞ্জে আলী আহাম্মদ চুনকা চিশতি (রহ.)-এর ৪৩তম বার্ষিক ওরশ শুরু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) নগরীর পশ্চিম দেওভোগের চুনকা কুটিরে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশনের আয়োজনে দুই দিনব্যাপী এ ওরশ শুরু হয়।
এ উপলক্ষে চুনকা কুটিরে অবস্থিত খাজা নাজমুল হাসান খানকায়ে দারুল ইশকে ফাতেহা পাঠ, মিলাদ, বিশেষ মোনাজাত, মজলিশে সামা ও তবারক বিতরণের আয়োজন করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুই দিনের আয়োজন শেষ হবে।
আলী আহাম্মদ চুনকা নকশবন্দ তরিকার অন্যতম খলিফা এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্যতম প্রতিষ্ঠাতা সহসভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পিতা।
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলী আহাম্মদ চুনকা স্বাধীনতার পর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরপর দুইবার তিনি এ দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। নারায়ণগঞ্জবাসীর কাছে তিনি ‘চুনকা ভাই’ নামে পরিচিত ছিলেন।





































