০৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:১৭, ৩ নভেম্বর ২০২৬

বন্দরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আক্তার গ্রেপ্তার

বন্দরে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আক্তার গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেনকে (বিএ) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জিওধরা এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আক্তার হোসেনের পরিবারের দাবি, স্থানীয় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পুলিশকে খবর দিয়ে বাড়িতে নিয়ে আসে। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি জামাল উদ্দিন। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়