০৩ নভেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২১, ৩ নভেম্বর ২০২৬

বন্দরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বন্দরে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে শওকত ইসলাম (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার এনায়েতনগর এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শওকত ওই এলাকার মৃত আব্দুল হামিদ ও শিরিনা বেগমের ছেলে। তাঁর বড় ভাই শাকিল জানিয়েছেন, শওকত মানসিক সমস্যায় ভুগছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে বন্দর থানার এসআই সাব্বির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শওকতের স্ত্রী মোসা. আরিফা তিন কন্যাসন্তানকে নিয়ে একই এলাকায় বাবার বাড়িতে থাকতেন। মঙ্গলবার সকালে স্ত্রীকে নিজের বাড়িতে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হন শওকত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ঘটনা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ

জনপ্রিয়