নবনিযুক্ত ফতুল্লা সাব-রেজিস্ট্রারকে দলিল লেখক সমিতির ফুলেল শুভেচ্ছা
নবনিযুক্ত ফতুল্লা সাব-রেজিস্ট্রার আরিফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতির নির্বাচন কমিশনাররা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর দলিল লেখক সমিতির প্রধান নির্বাচন কমিশনার আলহ্বাজ গিয়াসউদ্দিন, সদস্যসচিব সামছুল আলম বাচ্চু, নির্বাচন কমিশনার আলহ্বাজ হাবিবুর রহমান হাবিব, আলহ্বাজ মুহাম্মদ শামসুল আলম, ফজর আলী সরকার, শাহীন সরকার, আলহ্বাজ আককাছ আলী, তারেকুল হাসান ভূঁইয়া সুমন ও ফরিদুল আলমসহ সমিতির অন্যান্য দলিল লেখকরা।





































