৩০ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:০৬, ৩০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ‘অনুপম একাডেমী’র শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জে ‘অনুপম একাডেমী’র শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতানপাড়া এলাকায় ‘অনুপম একাডেমী’র শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আবদুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠানের সাফল্য এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়