৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৫১, ২৯ আগস্ট ২০২৬

টানবাজারে লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটি

টানবাজারে লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটি

নারায়ণগঞ্জ নগরের টানবাজার এলাকায় লয়েল ট্যাংক ও শহীদ সোহরাওয়ার্দী সড়ক পঞ্চায়েত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে শামসুজ্জামান (চন্দন) এবং সাধারণ সম্পাদক হিসেবে সোহেল আক্তার (সোহান) দায়িত্ব পেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে টানবাজার এলাকায় আয়োজিত এক আলোচনা সভায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ তারেক (বাবু), মীর জাকির হোসেন ও আমিনুর রহমান (সাব্বির)। সহসভাপতি হয়েছেন বজলুর রশিদ (সেলিম) ও একেএম মোছলে উদ্দিন (হিরু)। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশেক মাহমুদকে।

কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন এবং সহকোষাধ্যক্ষ একেএম মাহিউদ্দিন (জাফর) ও শ্রী প্রদীপ চন্দ্র দেবনাথ। সাংগঠনিক সম্পাদক ফাহিম ভূঁইয়া (এমিল) এবং সহসাংগঠনিক সম্পাদক মাসুদ দালি ও মোহাম্মদ মানিক ভূঁইয়া।

দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক মোহাম্মদ ওমর হারুন (বন্যা)। ক্রীড়া সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির (সোহেল) এবং সহক্রীড়া সম্পাদক মোহাম্মদ নেহেল আক্তার (রাসেল) ও সাখাওয়াত হোসেন মনা।

আইনবিষয়ক সম্পাদক শ্রী উত্তম কুমার সাহা এবং সহ আইনবিষয়ক সম্পাদক জিহাদ বিন জামান। প্রচার সম্পাদক মোস্তফা কামাল সফল এবং সহপ্রচার সম্পাদক কাজী মাসুদ। ধর্মবিষয়ক সম্পাদক শ্রী অভিজিৎ সাহা এবং সহধর্মবিষয়ক সম্পাদক সাইফুদ্দিন আহমেদ বাবু। সমাজসেবা সম্পাদক হিসেবে রয়েছেন নাফিউ রাব্বি।

কমিটির কার্যকরী সদস্যরা হলেন—কাজী শোকন, কাজী বিপ্লব, যাদব সাহা, মীর আবিদ হোসেন, মো. সাজ্জাদ হোসেন, মো. জসিম, মো. নাজিম, মো. নিজাম, মো. বশির, মো. জয়েল, মাহির ইশরাক ধ্রুব, আবরার রহমান ইফতি, রাইয়ান চৌধুরী, আলি আকরাম তারেক ও আকিব আফতাব জনি।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বি.এ. মাসুদ, নারায়ণ সাহা, এম সোলায়মান, অমল পোদ্দার, প্রবীর সাহা, আক্কাস মোল্লা, মনোরঞ্জন ভক্ত ও আলহাজ্ব আব্দুর রাশেদ (রাশু)। এ ছাড়া উপদেষ্টা মণ্ডলীতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানকেও রাখা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়