৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৬, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

বন্দরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

নারায়ণগঞ্জের বন্দরে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মিলন চন্দ্র বর্মনের নেতৃত্বে মাহমুদনগরের কায়লাঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ পুরিয়া গাঁজাসহ মো. আলী আক্কাস (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আলী আকবরের ছেলে।

পৃথক একটি অভিযানে এসআই রাজিব হোসেন তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে খোসেরছড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পূর্বের মামলার আসামি মো. মিলনকে (২৮) গ্রেপ্তার করেন।

এছাড়া সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: মো. ইকবাল হোসেন, শ্রী জন রায় এবং আল-আমিন।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকায় মাদকসহ যেকোনো অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়