প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী ছাত্র আন্দোলনের খাবার বিতরণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শুরা সদস্য এইচ. এম. শাহীন আদনান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভির।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা সমাজের সামর্থ্যবানদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মেহেদী হাসান, নারায়ণগঞ্জ শহর শাখার সহ-সভাপতি শেখ মুহাঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ নাঈম হাসান, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলামসহ থানা শাখার নেতৃবৃন্দ।





































