৩০ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৪, ২৯ আগস্ট ২০২৬

জালকুড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

জালকুড়িতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তরুণ সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাজার রোড সংলগ্ন এলাকায় এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন কিশোরগঞ্জের ভৈরব নদীপাড়স্থ গাউছিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা পীর মুফতি জসিম উদ্দিন মোজাহিদী আন নাজিরী।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন সাদেক আলী ফকির জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জসিম উদ্দিন চাঁদপুরী এবং জালকুড়ি পশ্চিম উত্তর খিরত আলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোফাজ্জল হোসেন সোবহানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, বিএনপি নেতা ও ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোক্তার হোসেন এবং ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ।

এ ছাড়া মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম, তনু পাগলা, ঋতু, শ্যামল, জামান, তোফাজ্জল ও শিপলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওয়াজ ও দোয়া মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়