২৮ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ আগস্ট ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) শহরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ শহর শাখার সভাপতি মুহাম্মাদ সাইম হোসেন, সহ-সভাপতি শেখ মুহা. রুহুল আমিন, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ হুজাইফা, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ তাওসিফ মাহবুবসহ বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়