জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত
তারেক রহমানের পক্ষে সাইবার ইউজার দলের নির্বাচনী প্রচারণা শুরু
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপির প্রযুক্তি-নির্ভর সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রয়াত প্রধানদের কবর জিয়ারতের মধ্য দিয়ে অনলাইনে দলটির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে সাইবার ইউজার দলের সদস্যরা।
এর আগে তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনে ডিজিটাল প্রচারণার দায়িত্ব পায় বিএনসিইউপি। ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও তারেক রহমানের নির্বাচনি কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। ডিজিটাল প্রচারণা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বেও আছেন সালাম।
অন্যদিকে, সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুভাষ চন্দ্র দাস।
এ কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কেন্দ্রীয় বিএনপি গণঅভ্যুত্থান-২০২৪ ডকুমেন্টেশন উপকমিটির সদস্য, বিএনপি বহির্বিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস আলম রাজীব, সিনিয়র যুগ্ম আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ও দেশব্যাপী জেলা-ইউনিট কমিটির সমন্বয়ক হিসেবে বিশেষ দায়িত্বপ্রাপ্ত এস আলম ইসরাৎ, সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানিকগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্ট লায়ন শহীদুর রহমান, ১ নম্বর সিনিয়র সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর সাইবার ইউজার দলের সাবেক সদস্য সচিব এম শাফাত আহমেদ।
এদিকে, আনুষ্ঠানিক প্রচারণার আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারতের সময় এস আলম রাজীবের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনসিইউপি’র কেন্দ্রীয় উপদেষ্টা, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান মুহিত, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার এইচ খোকন, বিএনপি গ্রীস শাখা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি জিএম মোখলেসুর রহমান, আন্তর্জাতিক এনজিও সংস্থা বিসমিল্লাহ ইউকে চ্যারিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী সায়েম রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক এস আলম ইসরাৎ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক লায়ন মোজাম্মেল হোসেন চৌধুরী, সহসাধারণ সম্পাদক ডা. আল হাসান মোবারক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর কমিটির সাবেক সদস্য সচিব এম শাফাত আহমেদ, আবুধাবি সাইবার ইউজার দলের সাবেক সদস্য সচিব ও ঢাকা (দক্ষিণ) জেলা সাজ্জাদুর রহমান টিটু, রূপনগর থানা কমিটির আহবায়ক এস এম হাসানুল বান্না রাজু, শেরে বাংলা নগর থানা কমিটির সভাপতি শেখ শফিকুজ্জামান, ওয়ারী থানা কমিটির সভাপতি এ কে এম শহীদুল্লাহ সোহেল, চকবাজার থানা কমিটির উপদেষ্টা মো. মামুন ও থানা কমিটি সভাপতি মো. মোবারক হোসেন, মো. ইমরান, লালবাগ থানা কমিটির আহবায়ক মো. খোকন, সদস্য সচিব মাহমুদুল হাসান, গাজীপুর মহানগর কমিটির আহবায়ক সানাউল্লাহ মির্জা, সদস্য সচিব বিল্লাল হোসেন বাবলু প্রমুখ।





































