০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৩৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বন্দরে দোয়া

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বন্দরে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বন্দর থানা কর্মজীবী দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাদ আছর বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগর বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।

বন্দর থানা কর্মজীবী দলের আহ্বায়ক সোহেল আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন ও একই কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা কর্মজীবী দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার, মো. আজাহার, মো. জীবন, মো. খোকন, নদী আক্তার, বরকত, মো. মামুন, কালামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়