০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৬

ভয়-শঙ্কামুক্ত ও শান্তিময় শহর-বন্দর গড়ার অঙ্গীকার তারিকুলের

ভয়-শঙ্কামুক্ত ও শান্তিময় শহর-বন্দর গড়ার অঙ্গীকার তারিকুলের

নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী তারিকুল ইসলাম সুজন ভয়, সন্ত্রাস ও অনিশ্চয়তার রাজনীতি থেকে মুক্ত হয়ে একটি শান্তিময় ও নিরাপদ শহর-বন্দর গড়ার অঙ্গীকার করেছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাথাল মার্কায় ভোট প্রার্থনা করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তারিকুল ইসলাম সুজন বলেন, “আজ শহর-বন্দরের মানুষ ভয় আর শঙ্কার মধ্যে বসবাস করছে। সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে না, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য একটি ভয়-শঙ্কামুক্ত পরিবেশ নিশ্চিত করবো।”

তিনি আরও বলেন, “রাজনীতি হবে মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যম, কখনোই ভয়ভীতি দেখানোর হাতিয়ার নয়। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে শহর-বন্দরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।”

নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কমিউনিটি সেফটি ব্যবস্থা জোরদারের কথাও জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

গণসংযোগ শেষে তিনি শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “ভয় নয়, ভোটের শক্তিতেই পরিবর্তন আসবে। একটি নিরাপদ, শান্তিময় ও বাসযোগ্য শহর-বন্দর গড়তে সবাইকে মাথাল মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

সর্বশেষ

জনপ্রিয়