০২ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬

বক্তাবলী ইউনিয়নে সেলিম মাহমুদের নির্বাচনি ক্যাম্প উদ্বোধন

বক্তাবলী ইউনিয়নে সেলিম মাহমুদের নির্বাচনি ক্যাম্প উদ্বোধন

নারায়ণগঞ্জ-৪ আসনে বাসদ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদ রোববার (১ ফেব্রুয়ারি) বক্তাবলী ইউনিয়নে গণসংযোগ করেন এবং তার নির্বাচনি ক্যাম্প উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম. এ. মিল্টন, সদস্য সচিব নাসিম হাসান, ফতুল্লা বাসদ নেতা জামাল হোসেন, বেলাল হোসাইন, ফতুল্লার ছাত্র ফ্রন্ট নেতা আহাম্মেদ রবিন স্বপ্ন, জিহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সেলিম মাহমুদ গণসংযোগে বলেন, “ভোটের লড়াই হোক নীতির লড়াই—গণমানুষের অধিকার আদায়ের লড়াই। আমি এই লড়াইয়ে আপনাদের একজন সহযোদ্ধা। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব, তবে কালো টাকা, পেশিশক্তি, প্রশাসন ও পুলিশের অপব্যবহার এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে।”

তিনি আরও বলেন, “গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজন অবাধ ও সুষ্ঠু নির্বাচন, সব স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা এবং অপশক্তিমুক্ত পরিবেশ। এটাই আজকের জনগণের অন্যতম প্রধান দাবি।”

সর্বশেষ

জনপ্রিয়