ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়নে উঠান বৈঠক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নূর উদ্দিন আহাম্মেদ বলেন, “শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আসুন, সকল মান-অভিমান ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।”
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদুল্লাহ মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম, হাবিবুর রহমান (হাবিব মেম্বার), কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও জাতীয় পার্টির নেতা অলিউল্লাহ, বিএনপি নেতা জামান খাঁ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির নেতা সাত্তার, পনির হোসেন, মো. শহিদ, তাজুল ইসলাম সুমন, এবাদুল্লাহ প্রধান, আবু মিয়া, বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জিয়া পরিষদের নেতা মোসাফী, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতা এস. এম. শহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠক শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন নুর আমিন মুন্সী।





































