০১ ফেব্রুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:০০, ১ ফেব্রুয়ারি ২০২৬

ইসলামী রাষ্ট্রকাঠামোই শান্তির নিশ্চয়তা: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী রাষ্ট্রকাঠামোই শান্তির নিশ্চয়তা: মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে গণসংযোগ করেছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) দিনব্যাপী তিনি হাতপাখা প্রতীকের দাওয়াত নিয়ে স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। গণসংযোগকালে এলাকাবাসী তার প্রতি সমর্থন ও আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি জাকির হোসেন বিপ্লব, সহ-সভাপতি মনোয়ার হোসেন, সেক্রেটারি হাসান কাজী, বামুক ছদর, সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ছাত্রনেতা জাহিদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

গণসংযোগে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “আগামী ১২ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হাতপাখাকে বিজয়ী করুন। আমরা ইসলামের আইন-কানুন পরিপূর্ণভাবে মানার চেষ্টা করি। ইসলামী রাষ্ট্রকাঠামোই মানুষকে প্রকৃত শান্তি ও মুক্তি দিতে পারে।”

তিনি আরও বলেন, “এই জীবনব্যবস্থা মহান আল্লাহ তায়ালার দেওয়া বিধান। তাই আমাদের শান্তি ও মুক্তির নিশ্চয়তার জন্য আল্লাহ প্রদত্ত বিধানের কোনো বিকল্প নেই।”

সর্বশেষ

জনপ্রিয়