০৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:২৭, ৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে একদিনে ২৭ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে একদিনে ২৭ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলার আসামি ও দণ্ডবিধির ২৯০ ধারায় মোট ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় একজন, মাদক মামলায় দুজন, সিআর সাজা ও জিআর ওয়ারেন্টভুক্ত ছয়জন, ডাকাতির প্রস্তুতি মামলায় একজন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় দুজন রয়েছেন। এছাড়া দণ্ডবিধির ২৯০ ধারায় আরও ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সাখাওয়াত আহাম্মেদ সজিব (২৭) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ। মাদক মামলায় মো. হানিফ (৫৩) ও মাহমুদুল হাসান অনিক (৩২) এবং ডাকাতির প্রস্তুতির মামলায় মো. শরীফকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার হয়েছেন হাজী ইব্রাহিম (৭০) ও সুমি আক্তার (২২)। এছাড়া বিভিন্ন সিআর সাজা ও জিআর ওয়ারেন্টের ভিত্তিতে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ২৭ জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়