০৮ অক্টোবর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১২:৪৩, ৭ অক্টোবর ২০২৬

 ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় ২০০পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টর দি‌কে হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে। তিনি ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় ফয়সাল নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

ফতুল্লা মডেল থানার পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিজানুর রহমানের কাছ থেকে ২০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়