০৬ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৩, ৬ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ রাজা শেখ ওরফে রাজু (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই চন্দন দের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার রাজু গোপালগঞ্জ সদর থানার ঘোষের চর এলাকার নুর ইসলাম শেখের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় রাজুর হেফাজত থেকে ২ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়