ফতুল্লায় আওয়ামী লীগ সদস্য মোক্তার হোসেন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য মোক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মোক্তার হোসেন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাকে পিলকুনি জোড়া মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গ্রেপ্তারকৃত মোক্তার হোসেন ফতুল্লার পিলকুনি জোড়া মসজিদ মোল্লা বাড়ির আক্কাস মোল্লার ছেলে।





































