০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৫২, ৪ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে ৩ জন আটক

ফতুল্লায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে ৩ জন আটক

ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিজিএফআই পরিচয়পত্র ও ওয়াকিটকিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে অভিযানকালে ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড়ের বিসমিল্লাহ টাওয়ারের ৭ম তলার সামনে কয়েকজন ব্যক্তি অবস্থান করছে বলে খবর পায় ফতুল্লা থানা পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের আটক করার চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।

আটক করার পর জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তা অসংলগ্ন মনে হলে পুলিশ পরিচয়পত্র দেখতে চায়। এ সময় তারা বৈধ পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ডিজিএফআইয়ের ভুয়া পরিচয়পত্র ও ওয়াকিটকি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর থানার বজর গ্রামের নুরুল ইসলামের ছেলে রায়হান মাহাবুব আলম (৩৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় রহিম মার্কেট এলাকার মৃত দুলাল গাজীর ছেলে মোহাম্মদ সাদ্দাম গাজী (৩০) এবং ফতুল্লার ভূইঘর পূর্বপাড়া এলাকার আব্দুস সালাম হোসেনের ছেলে নাসির হোসেন (৩৫)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ফতুল্লা থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ

জনপ্রিয়