০৪ সেপ্টেম্বর ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৫৮, ৩ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে চীনা পোশাক ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে চালক উধাও

রূপগঞ্জে চীনা পোশাক ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে চালক উধাও
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চীনা পোশাক ব্যবসায়ীর গাড়ি থেকে এক কোটি টাকা নিয়ে চালক পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।

মামলায় ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের জিএম আকরামুল ইসলাম বাদী হয়ে গাড়িচালক জাহিদ হাসানকে (৩০) আসামি করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়ি থামিয়ে চেয়ারম্যান ইউ শ্যালী খাবার খেতে ভেতরে গেলে চালক গাড়ি নিয়ে সরে পড়েন। পরে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হলেও পেছনে রাখা এক কোটি টাকার ব্যাগ পাওয়া যায়নি।

চালক পরে চেয়ারম্যানকে খুদে বার্তায় দুঃখ প্রকাশ করে টাকা নেওয়ার কথা জানান। রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারে চেষ্টা চলছে।

সর্বশেষ

জনপ্রিয়