২১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৪২, ২১ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল, গুলি ও সুইচ গিয়ার উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ঝোপ থেকে বিদেশি পিস্তল, গুলি ও সুইচ গিয়ার উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে ঝোপের ভেতর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়