০১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩২, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ২০:৩৪, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে

সোনারগাঁয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, আরেক শিশু হাসপাতালে
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার চিলারবাগ এলাকায় পুকুরের পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রোজা নামে অপর এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার বিজয় স্তম্ভ সংলগ্ন পৌরসভার চিলারবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়ান উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে চিলারবাগ এলাকায় তার নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আয়ান ও রোজা সম্পর্কে মামা-খালা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু বিজয় স্তম্ভ সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাড়ি ফিরে যেতে বললেও তারা পুকুরে থেকে যায়। পরে শান্তা বাড়ি ফিরে এলেও আয়ান ও রোজা পানিতে খেলতে থাকে।

একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলেও বিষয়টি কেউ বুঝতে পারেনি। কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন যে তারা পুকুরে গোসল করতে গিয়েছিল।

পরে স্বজনরা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আয়ানের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর শিশু রোজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়