০১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৫, ৩১ জুলাই ২০২৬

ওসমান হাদির কবর জিয়ারত করেছে ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তি

ওসমান হাদির কবর জিয়ারত করেছে ফতুল্লা থানা জাতীয় ছাত্রশক্তি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে জাতীয় ছাত্রশক্তি, ফতুল্লা থানা শাখা। এ সময় সংগঠনের নেতারা শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা শাখার আহ্বায়ক মো. হাসান শিকদার, মুখ্য সংগঠক আমিন আল রাজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তানভীর আহমেদ, বিপ্লব, সিয়াম মাহমুদ এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক আবিদ।

মোনাজাত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. হাসান শিকদার বলেন, “আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন শহীদ শরীফ ওসমান বিন হাদীকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। একই সঙ্গে তাঁর রেখে যাওয়া ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রাম, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আদর্শ এবং ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।”

তিনি আরও বলেন, “শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। তাঁদের আদর্শ ও ত্যাগের চেতনাকে ধারণ করেই একটি ন্যায়, সাম্য ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তি কাজ করে যাবে।”

সর্বশেষ

জনপ্রিয়