০১ আগস্ট ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ৩১ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৪৯, ৩১ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আটক আরও ৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, বিভিন্ন মামলায় আটক আরও ৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২০টি ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় একজন, পর্নোগ্রাফি ও অন্যান্য মামলায় দুইজন এবং চুরি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মোট ছয়জনকে আটক করেছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলেন শামীমা আক্তার শিবলী (৩০), নিপা আক্তার (৪১), সুমন (১৯), ইয়ামিন (১৯), মো. শহিদ মিয়া (৪০) ও সাইদুল ইসলাম (৫০)।

পুলিশ জানায়, অভিযানে শামীমা আক্তার শিবলীর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় একজন, পর্নোগ্রাফি ও অন্যান্য মামলায় দুইজন এবং চুরি মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়