১৮ জুন ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৩, ১৮ জুন ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫ 

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৫ 

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৫ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (১৭ জুন) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার বাগদোবাড়ীয়া এলাকার সাইদুর রহমানের ছেলে  মামুন (৩৫), একই থানার বালিগাও মৃত কদম আলী মিয়ার ছেলে জাহেদ আলী (৫০), কুশিয়ারা এলাকার ইসমাঈল মিয়ার ছেলে জাহিদ হোসেন রুবেল (৩৮), একই থানার উত্তর লক্ষনখোলা এলাকার এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে মনির হোসেন (৫২) ও ধামগড় ইউনিয়নের সেনেরবাড়ীর এলাকার মৃত আহাম্মদ আলী ছেলে জারজিস (৪৫)। 

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়