১৭ মার্চ ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৩, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ২০:৫৯, ১৭ মার্চ ২০২৬

দাবা প্রতিযোগিতায় রুদ্রনীল চ্যাম্পিয়ন, রানার আপ শরণ্যা

দাবা প্রতিযোগিতায় রুদ্রনীল চ্যাম্পিয়ন, রানার আপ শরণ্যা

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে নারায়ণগঞ্জে ক্ষুদে দাবাড়ুদের নিয়ে ‘স্বাধীনতা দিবস ক্ষুদে দাবা প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) নাহার চেস একাডেমি আয়োজিত এ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে হেরিটেজ স্কুলের চতুর্থ শ্রেণির রুদ্রনীল সাহা।

রাউন্ড রবীনলীগ পদ্ধতিতে অনুষ্ঠিত ছয় খেলায় পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে রুদ্রনীল এ কৃতিত্ব দেখিয়েছে।

অপরদিকে রানার আপ স্থান নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই হয় শৌণক সাহা ও শরণ্যা সাহার মাঝে। উভয়ের সংগ্রহ তিন পয়েন্ট। অবশেষে স্থান নির্ধারণী ট্রাইব্রেকিং ম্যাচে শরণ্যা জয়ী হয়ে রানার আপ এবং শৌণক তৃতীয় হয়। দু’জনেই নারায়ণগঞ্জ প্রিপারেটরী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। প্রতিযোগিতায় চতুর্থ হয়েছে হেরিটেজ স্কুলের চতুর্থ শ্রেণির ইয়ামিন ফিয়াজ আলম সমৃদ্ধ।

খেলায় বিচারকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু ও জাতীয় দাবা বিচারক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। শহরের আমলাপাড়ার নাহার চেস একাডেমির দাবাকক্ষে প্রতিযোগিতাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
 

সর্বশেষ

জনপ্রিয়