১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২৭, ১৮ জুলাই ২০২৬

আপডেট: ২১:২৯, ১৮ জুলাই ২০২৬

রূপগঞ্জ থেকে নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়া নারী গ্রেপ্তার

রূপগঞ্জ থেকে নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়া নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী শিশুর পায়ে গুরুতর আঘাতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি অভিযানিক দল রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, সম্প্রতি নরসিংদীর মাধবদী থানাধীন এলাকায় তিন মাস বয়সী এক শিশুর ওপর নির্মম নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পারিবারিক বিরোধের জেরে শিশুটির পায়ে গুরুতর আঘাত করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায়।

তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে র‌্যাব নিশ্চিত হয়, মামলার প্রধান আসামি ফারজানা আক্তার ওরফে লতা আত্মগোপনে রয়েছেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে র‌্যাব শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে আসছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়