১৯ জুলাই ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৩৮, ১৮ জুলাই ২০২৬

ইসলামী আন্দোলন নেতা শফিকুল ইসলামের মৃত্যুতে শোক

ইসলামী আন্দোলন নেতা শফিকুল ইসলামের মৃত্যুতে শোক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় তিনি ইন্তেকাল করেন।

এক শোক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি সুলতান মাহমুদ বলেন, তাঁর ইন্তেকালে আমরা একজন নিবেদিতপ্রাণ দাঈ, সংগঠক ও ইসলামী আন্দোলনের একজন অক্লান্ত কর্মী হারালাম।

নেতৃদ্বয় আরও বলেন, দ্বীনের পথে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও ত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। মহান আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং সকল গুনাহ মাফ করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।

শোক বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। 

সর্বশেষ

জনপ্রিয়